৮ মে, ২০২৬

কেউ যদি সরকারি জমি দখল করে থাকে অবশ্যই উদ্ধার করতে হবে: মাহবুব উদ্দিন খোকন

কেউ যদি সরকারি জমি দখল করে থাকে অবশ্যই উদ্ধার করতে হবে: মাহবুব উদ্দিন খোকন

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, কেউ যদি সরকারি জমি দখল করে থাকে, তবে তা অবশ্যই উদ্ধার করতে হবে। রাজনীতিতে তাদের রাজনৈতিক চেহারা দেখা যাবে না। কারণ খাল খনন করার সঙ্গে জাতীয় স্বার্থ ও মানুষের স্বার্থ জড়িত।"

​শুক্রবার সকালে সোনাইমুড়ীর শিমুলিয়া-গজারিয়া ২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

​তিনি আরও বলেন, "খাল খনন করতে গিয়ে কারো ব্যক্তিগত জমি ক্ষতিগ্রস্ত করা যাবে না। তবে সরকারি খালের জায়গার ব্যাপারে আমাদের সবার নিজ অধিকার সম্বন্ধে সচেতন হওয়া উচিত। আপনি সরকারি খালের জায়গা দখল করে বাড়ি করবেন, ঘর করবেন, চাষাবাদ করবেন—তা হবে না। নিজের অধিকার বুঝতে হবে; এই জমির ওপর আমার অধিকার নেই, এটি সরকারি তথা রাষ্ট্রের জমি, জনগণের জমি।

আমি অনুরোধ করব ইউএনও সাহেব, পিআইও সাহেব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের—প্রথমে খেয়াল রাখতে হবে যেন ব্যক্তিগত কারো ক্ষতি না হয়। তবে সরকারি জমি যে-ই দখল করুক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।"

​উদ্বোধন শেষে স্থানীয় কালুয়াই আশরাফিয়া আলিয়া এতিমখানা ও মাদ্রাসা মাঠে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি প্রমুখ।

​এসময় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে খাল পুনঃখননের জন্য উপকারভোগীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ হিসেবে কোদাল ও ঝুড়ি বিতরণ করা