৬ মে, ২০২৬

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত সহপাঠীদের সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত সহপাঠীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় তন্ময় দাস নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় সহপাঠীরা সড়ক অবরোধ করেছেন।

​বুধবার (৬ মে) দুপুর ২টার দিকে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় সিএনজি সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুপুর ৩টা থেকে সহপাঠীরা সড়ক অবরোধ শুরু করেন। 

পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাসে পৌনে ৫টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

​নিহত তন্ময় দাস পার্শ্ববর্তী ডেল্টা জুট মিল স্কুলের শিক্ষার্থী ছিল। সে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। আজ তার পরীক্ষা না থাকলেও স্কুল এলাকায় ঘুরতে এসে সে দুর্ঘটনার শিকার হয়।

​বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।