২৫ এপ্রিল, ২০২৬

মো. ফারুক বাবুল সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নির্বাচিত

মো. ফারুক বাবুল সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নির্বাচিত

খোরশেদ আলম,  সেনবাগ:
নোয়াখালীর সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন মো. ফারুক বাবুল। ফারুক বাবুল  সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন।

এদিকে, ফারুক বাবুল সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। 

আজ শনিবার (২৫ এপ্রিল)  বিকালে ইয়ারপুরস্হ এমপি ভিলায় সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে  উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়।  সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান ও সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -২ আসনের এমপি ও  বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

যৌথ সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ সভার সর্বসম্মত সিদ্ধান্তে ফারুক বাবুলকে সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নির্বাচিত হওয়ায় বিষয়টি ঘোষণা দেন।

মো.ফারুক বাবুল এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান,  বিএনপি'র চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী -২ আসন থেকে বার বার নির্বাচিত এমপি, গণ মানুষের নেতা প্রিয় অভিভাবক জয়নুল আবদিন ফারুক,  নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সম্মানিত আহবায়ক মাহবুব আলমগীর আলো,  নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে সেনবাগ উপজেলা ও সেনবাগ পৌর  বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি অভিনন্দন জানিয়েছেন।