২৪ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্য সচিব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা

স্বাস্থ্য সচিব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​শুক্রবার বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্য জেলা বিএনপি সদস্য এডভোকেট বরিউল হাসান পলাশ সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে এই অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে আগামী ৩ বছরের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও স্বাস্থ্য সচিব উপস্থিত সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

​সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন "যারা ক্রীড়াপ্রেমী আছেন, তারা সবাই মিলে আমরা একটি শক্তিশালী টিম গঠন করতে পারি। আমরা এমনভাবে এই টিমকে গড়ে তুলতে চাই, যেন তারা আন্তর্জাতিক পর্যায় থেকে দেশের জন্য সম্মান ও পুরস্কার বয়ে আনতে পারে।"

​আমাকে এই ক্লাবের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান এবং আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি মোহামেডান ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি এই জেলায় মোহামেডান ক্লাবের খেলোয়াড় হিসেবে নিজের অতীত স্মৃতির চারণ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বেগমগঞ্জ মো. কায়েসুর রহমান, জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন,সেচ্ছাসেবক দল সেক্রটারী মিজানুর রহমান প্রমুখ।