২৩ এপ্রিল, ২০২৬

কবিরহাট উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

কবিরহাট উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

নূর আলম বিপ্লব
'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ'—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাসপাতালের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফিন শামস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহজালাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, কবিরহাট পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন ও শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসকবৃন্দ এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।