১৬ এপ্রিল, ২০২৬

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক শাহাদাৎ বাবু

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক শাহাদাৎ বাবু

নিজস্ব সংবাদদাতা:
​নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ‘ডেইলি বাংলাদেশ ডায়েরী’র জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেল-কে সভাপতি এবং ‘দৈনিক জনকণ্ঠ’র জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবু-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।

​নবগঠিত এই কমিটি আগামী দুই বছর মেয়াদে সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

১৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এহসানুল হক খসরু (দৈনিক ইনকিলাব), সহ-সভাপতি আমিরুল ইসলাম হারুন (সম্পাদক, দৈনিক সচিত্র নোয়াখালী) ও সাজ্জাদ হোসেন (দৈনিক আজকের প্রভাত)।

​যুগ্ম সাধারণ সম্পাদক (১ম) হিসেবে রয়েছেন ইমাম উদ্দিন আজাদ (দৈনিক আমার সংবাদ) এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল (দৈনিক জাতীয় বাংলাদেশ)।

সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন (সম্পাদক, দৈনিক নয়া সকাল), দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু ছায়েদ (দৈনিক মুক্ত খবর), কোষাধ্যক্ষ নূর রহমান (দৈনিক বর্তমান), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইদ্রিস (দৈনিক স্বাধীন সংবাদ) এবং তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রনি চৌধুরী ইমন (দৈনিক আমার বার্তা)।

​এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাজিম উদ্দিন মিলন (আনন্দ টিভি), কামরুল হাসান কানন (ইসলামিক টিভি) এবং একমাত্র নারী সদস্য হিসেবে নুসরাত রুমু (দৈনিক আমাদের খবর)।

​কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব আপেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুসহ সকল নেতৃবৃন্দ দেশ, জনগণ ও সাংবাদিকদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।