খোরশেদ আলম, সেনবাগ
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১১ এপ্রিল) বিকালে জামায়াত নেতৃবৃন্দ সেনবাগ পৌর শহরের ব্যবসায়ী ও পথচারীরসহ সর্বস্তরের জনগণের মাঝে এসব লিফলেট বিতরণ করেন।
এ সময় সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইয়াছিন করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসার, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজী, সেক্রেটারি আলাউদ্দিন,
সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাকের মিয়াজী, সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি আলা উদ্দিন আলো প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সেনবাগ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াত ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।