খোরশেদ আলম, সেনবাগ
নোয়াখালীর সেনবাগে মানবিক সংগঠন হিসেবে খ্যাত সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর এক ঝাঁক শিক্ষার্থীদের নিয়ে শুরু হলো Al ভিত্তিক শিক্ষা কার্যক্রম রোবোটিক্স ওয়ার্কসপ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হল রুমে এই ভিন্নধর্মী শিক্ষা কার্যক্রম রোবোটিক্স ওয়ার্কসপের শুভ উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ইমরান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রহিম, ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন প্রমূখ্য বক্তব্য রাখেন।
কর্মশালায় টিউটর হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এর শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের ২৪ ব্যাচের চারজন শিক্ষার্থী। তাদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রযুক্তির ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করে।