৩১ মার্চ, ২০২৬

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, ধর্ষণ চেষ্টায় যুবকের ৭ বছরের জেল

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, ধর্ষণ চেষ্টায় যুবকের ৭ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

​মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই রায় ঘোষণা করেন।

​মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ৩ জানুয়ারি ২০১৮ তারিখ ভোররাতে শাহানারা বেগম নামাজরত অবস্থায় থাকাকালে স্বামী গোলাম সারোয়ার পেছন থেকে গামছা দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যান। এই ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে

​দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন আদালত। এই মামলায় নিহতের ছেলে সাইমুন নিজ বাবার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন।

​এদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় এক ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত বরকত উল্লাহ ওই এলাকার পাটোয়ারী বাড়ির রহমত উল্লাহর ছেলে।

​ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ৮ মার্চ। ভুক্তভোগী শিশুর ভাই মো. ইয়ামিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন।

​নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পিপি মো. সেলিম শাহীন রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পেয়েছে।