খোরশেদ আলম, সেনবাগ
মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে ওপেন হাউজ ডে করেছে নোয়াখালীর সেনবাগ থানা।
সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্যাহর সভাপতিত্বে ও সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি- তদন্ত) মো. হযরত আলী।
এ সময় সভায় সেনবাগ থানার এসআই জাকির হোসেন, সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক চান্দন হোসেন রাজু, সেনবাগ যুব জামায়াতের সভাপতি আলা উদ্দিন আলো প্রমুখ বক্তব্য রাখেন।