২৭ মার্চ, ২০২৬

সৌদিতে হৃদরোগে কোম্পানীগঞ্জের যুবকের মৃত্যু

সৌদিতে হৃদরোগে কোম্পানীগঞ্জের যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সৌদি আরবে স্ট্রোক করে মো.জামশেদ (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সৌদি আরবের  নাজরানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জামশেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির আবু নাছেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের চাচাতো ভাই ইমরান হোসেন রিংকু জানান, জামশেদ প্রায় ৬ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। কিন্তু কফিল ভালো না হওয়ায় অন্যত্র চলে যায়।  বৃহস্পতিবার বিকেলে নাজরান এলাকায় নিজ ভাড়া বাসায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসময় তিনি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।