২৪ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে প্রাণ গেল জাহিদুল ইসলাম সিয়াম(১৩) ও ওয়ালিদ (২) নামে দুই  শিশুর।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টা ও বেলা ১২ টার দিকে চরপার্বতী ও মুছাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওছিম উদ্দিন হাজী বাড়ীর আবুল কাশেমের ছেলে সিয়াম ও মুছাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভুট্টো মেম্বারের বাড়ীর সাইফুল ইসলামের ছেলে ওয়ালিদ।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সিয়াম। এসময় হঠাৎ পানিতে ডুবে যায় যায় সে। পরে অন্যরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। অপর শিশু ওয়ালিদ পরিবারের অগোচরে খেলাধুলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইউসুফ জানান, হাসপাতালের আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়।