১৯ মার্চ, ২০২৬

সেনবাগে সাত শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সেনবাগে সাত শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খোরশেদ আলম, সেনবাগ :
নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের অসহায় ও দরিদ্র সাত শতাধিক পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুরে উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ২  ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক)  আসন থেকে বার বার নির্বাচিত এমপি,  বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। 


সৈয়দ হারুন ফাউন্ডেশনে আহবায়ক মো. ইমরান হোসেন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন - নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন,  সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন,  সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন বাবলু, টপ স্টার গ্রুপ এর  লায়ন সাহাদাত হেসেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন প্রমুখ উপস্হিত ছিলেন।