১৯ মার্চ, ২০২৬

ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ালেন বসুরহাট পৌর বিএনপি সদস্য সচিব মামুন

ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ালেন বসুরহাট পৌর বিএনপি সদস্য সচিব মামুন

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

আয়োজক সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এলাকার দরিদ্র, অসহায়, শ্রমজীবী মানুষ, পথশিশু, সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিশেষ করে পরিবহন ও দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, “রমজান শেষে ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই আনন্দ ভাগাভাগি করা।

এতে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সুদৃঢ় হয়।”
সুবিধাভোগীরা জানান, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে নীরবে গরিব ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছেন।

বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য তার এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

পৌরবাসীরাও প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতে তিনি পৌর মেয়র নির্বাচিত হলে গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করবেন। শিক্ষা, চিকিৎসা ও মৌলিক অধিকার নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় শ্রমিক নেতা বাহাদুর, শ্রমিক নেতা নাজিমসহ শ্রমিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।