১৭ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় বসুরহাটের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ইসলামের সুমহান আদর্শে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এএইচ এম মান্নান মুন্না। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ ও সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ সোহাসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে একটি আদর্শ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠনে রূপান্তর করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিকদের উচিত সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সমাজের দর্পণ হিসেবে ভূমিকা রাখা।

বক্তারা সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেছবাহ উদ্দিন। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।