৮ মার্চ, ২০২৬

সেনবাগে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেনবাগে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খোরশেদ আলম, সেনবাগ
নোয়াখালীর সেনবাগ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) এ উপলক্ষে সেনবাগ পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনবাগ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হুমায়ুন কবির; সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কাশেম; উপজেলা সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, 

কর্পোরাল সাইফুল চৌধুরী এবং দপ্তর সম্পাদক, ল্যান্স কর্পোরাল মোহাম্মদ দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কবির হোসেন। 

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মনির আহমদ। ইফতার মাহফিলে সশস্ত্র বাহিনীর অর্ধশতাধিক অবসরপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন।