নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নারী অধিকার নিয়ে কাজ করা নেতৃবৃন্দ।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় জেলা শহরের টাউনহল মোড়ে আয়োজিত এক সংহতি সমাবেশে তাঁরা এ দাবি জানান।
নোয়াখালী নারী অধিকার জোট, প্রাণ, গান্ধী আশ্রম ট্রাস্ট, এনআরডিএস-সহ জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠনের উদ্যোগে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনপরিসর—সব জায়গায় নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাঁরা নারীর অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।