কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যা অধিকার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও বসুরহাট পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, পরিসংখ্যান কর্মকর্তা অজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা তানিম রহমান, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ সন্তোষ কুমার, সচেতন ব্যক্তিত্ব করিমুল হক সাথী, জামাল উদ্দিন মাসুদ প্রমুখ।