৮ মার্চ, ২০২৬

নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন

নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামের মা রিজিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত ১০টায় মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজার নামাজে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনর রশিদ আজাদ, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বেলায়েত হোসেন, পৌর আমীর মাওলানা মোশারফ হোসাইন,  কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকার সাধারণ মানুষও জানাজায় অংশগ্রহণ করেন এবং জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

এর আগে শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিজিয়া বেগম। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।