৭ মার্চ, ২০২৬

অর্জুনতলা ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্জুনতলা ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খোরশেদ আলম, সেনবাগ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ।

অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন খান, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনূর রশিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্বাস উদ্দিন মামুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক আমিন উল্যাহ আকরামও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার। শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।