৭ মার্চ, ২০২৬

বিশিষ্টজনদের সম্মানে সেনবাগ পৌর জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

বিশিষ্টজনদের সম্মানে সেনবাগ পৌর জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

খোরশেদ আলম, সেনবাগ:
বিশিষ্টজনদের সম্মানে নোয়াখালীর সেনবাগ পৌর জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সেনবাগ পৌর শহরের একটি রেস্টুরেন্টে সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজির সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক।

সেনবাগ পৌর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক আবদুল আজিমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা জামায়াতের সহসভাপতি ডা. আবু জাফর মো. তৈয়ব, পৌর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাফেজ মো. হারুন। দোয়া পরিচালনা করেন সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেন, সেনবাগ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আমিরুজ্জামান প্রমুখ।