৭ মার্চ, ২০২৬

এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্টের মতবিনিময়

এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্টের মতবিনিময়

খোরশেদ আলম, সেনবাগ:
আগামী এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য দিন-রাত দক্ষ শিক্ষকদের কোচিংয়ের মাধ্যমে এখন থেকে প্রস্তুত করার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট–২০২৬-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ইমরান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

ছলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আব্দুস সাত্তার বিএসসি, ছলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।