৭ মার্চ, ২০২৬

ফখরুল ইসলাম এমপির মাতার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক

ফখরুল ইসলাম এমপির মাতার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামের মা রেজিয়া বেগম (৮৫) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এক শোকবার্তায় উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।