৬ মার্চ, ২০২৬

খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল

খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
​বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বসুরহাট আজমেরী হোটেলের ৩য় তলায় "তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিনের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
​সংগঠনের নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন।


​সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল্লাহ।
​বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান।


​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নোয়াখালী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মামুন নায়েক।

​খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ জমিরী।
​বাংলাদেশ খেলাফত আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান সলিম।

​অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস বসুরহাট পৌরসভা শাখার সভাপতি মাওলানা ইউসুফ ওবায়দী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন শাহাদাত, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক হাফেজ ইকবাল হোসেন তানভীর।

​এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও বসুরহাট বাজারের ব্যবসায়ী নেতা মাওলানা আবু জাহেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ, বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল্লাহ প্রমুখ।