বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাহপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে আমানউল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ হাফেজ নজরুল ইসলামের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমানউল্যাহপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. মামুন অর রশীদের সভাপতিত্বে এবং রাকিবুল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগমগঞ্জ পশ্চিম শাখার সভাপতি মো. ওসমান গণী, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিন, নোয়াখালী আইনজীবী শাখা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাবেদ হোসেন ও শহীদ নজরুল ইসলামের বড় ভাই মাওলানা ইসমাঈল হোসেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ হাফেজ নজরুল ইসলামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একত্রে ইফতারে অংশ নেন।