নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে মানব কল্যাণ মজলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে হোয়াইট হল পার্টি সেন্টারে সংগঠনের প্রতিষ্ঠাতা ও দাতাদের কল্যাণ কামনায় কুরআন খানি ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মানব কল্যাণ মজলিশের সেক্রেটারি ডা. বোরহান উদ্দিনের সঞ্চালনা ও অ্যাডভোকেট মঈদ উদ্দিন আহমেদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
ঢাকা তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল মাসনুন মো. আবদুল কাইয়ূম অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রমজানের তাৎপর্য তুলে ধরেন।
বিশেষ অতিথি নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মো. রফিক উল্যাহ।
নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হারুন অর রশিদ আজাদ, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুহাম্মদ আমীনুল্লাহ।
ইফতারের আগে দেশ, জাতি এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও দাতাদের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের বিগত বছরের কর্মকাণ্ড তুলে ধরেন সেক্রেটারি ডা. বোরহান উদ্দিন। ইফতার অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।