৮ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সেনবাগে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খোরশেদ আলম, সেনবাগ:

নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৭ ফেব্রুয়ারি) আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মোহাম্মদ আবদুস সাত্তার বিএসসির সভাপতিত্বে এবং মো. সৌরভ ও প্রকাশ চন্দ্র দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।