মোহাম্মদ উল্যাহ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে প্রার্থী ফখরুল ইসলাম সুদূর প্রবাস থেকে দেশে ফিরে ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করতে আসা প্রবাসী নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আগামীর নির্বাচনী কৌশল ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মানবিক ও রাজনৈতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অন্যদিকে, প্রবাসী নেতৃবৃন্দ ব্যস্ত সময়ের মাঝেও সাক্ষাতের সুযোগ করে দেওয়ায় ফখরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোহাম্মদ ফখরুল ইসলামকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।