৭ ফেব্রুয়ারি, ২০২৬

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল করেছে আজাদী মঞ্চ নোয়াখালী।

​শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় আন্দোলনকারীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "গণতান্ত্রিক আন্দোলনে হামলা ও গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথের এই আন্দোলন অব্যাহত থাকবে।"

​উল্লেখ্য যে, শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ওপর গুলিবর্ষণ এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
​কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান অন্তর, সদস্য সচিব কাজী মাইন উদ্দিন তানভীর, জাতীয় শ্রমিক শক্তির জেলা সেক্রেটারি ইসমাইল হোসেন সজীব, যুব শক্তির ইয়াসিন আরাফাত ও ফাহাদ হোসেন, আজাদী মঞ্চ নোয়াখালীর সংগঠক জোনায়েদ আপন, সুমাইয়া আক্তার প্রমুখ।