৪ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

সেনবাগে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

খোরশেদ আলম,  সেনবাগ
নোয়াখালী -২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক)  আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে সেনবাগ উপজলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২ ফেব্রুয়ারি ) বিকালে গাজীরহাট চৌমোড়ে মাঠে ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের পরিচালনায় এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নোয়খালী- ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক)  আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও এ আসন থেকে বার বার নির্বাচিত এমপি জয়নুল আবদিন ফারুক।

এ সময় অন্যান্যর মধ্যে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন,  সেনবাগ উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সেনবাগ উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন,   ৩নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির সভাপতি মো. শাহ আলম,  ৫নং কেন্দ্র কমিটির সভাপতি আতিকুর রহমান,  ৬ নং কেন্দ্র কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।