২ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগে নির্বাচনী আচরণ বিধি না মানায় তিন প্রার্থীর ২৮ হাজার টাকা জরিমানা 

সেনবাগে নির্বাচনী আচরণ বিধি না মানায় তিন প্রার্থীর ২৮ হাজার টাকা জরিমানা 

খোরশেদ আলম, সেনবাগ 
নোয়াখালী -২ (সেনবাগ - সোনাইমুড়ী আংশিক)  আসনের সেনবাগ উপজেলায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের তিন মামলায় ধানের শীষ,  হাতপাখা ও কাপপিরিচ প্রতীকের প্রার্থীর তিন সমর্থককে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রবিবার (১ ফেব্রুয়ারি)  বিকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম এ সব আদালত পরিচালনা করেন। 

উপজেলা ভূমি অফিস সূত্র মতে, সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাটে রঙ্গিন পোস্টার সাঁটানের অপরাধে ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের সমর্থক জহিরুল ইসলামকে ৫ হাজার টাকা, উপজেলার ছাতারপাইয়া বাজারে দোকানের ভেতর নির্বাচনী পোস্টার সাঁটানোর ঘটনায় কাপপিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থক মাসুমকে ৩ হাজার টাকা ও  ছাতারপাইয়া বাজারে পিকআপে করে নির্বাচনী প্রচার করায় হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খলিলুর রহমানের সমর্থক অবু বক্কর সিদ্দিককে ২০ হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

যোগাযোগ করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম রবিবার রাত আটটার দিকে বলেন,  নির্বাচনী আচরণবিধিব বভঙ্গের ৩ মামলায় তিন প্রার্থীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অবয়াহত থাকবে বলে মন্তব্য করেন।