খোরশেদ আলম, সেনবাগ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া একাধিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১ ফেব্রুয়ারি ) বিকালে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বক্কর।
ডমুরুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল হালিমের পরিচালনা অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইয়াছিন করিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মালেক, সেনবাগ উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. হানিফ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি নুরুল হুদা মিলন, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজী, সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি আলাউদ্দিন আলো প্রমুখ বক্তব্য রাখেন।
নির্বাচনী এ সমাবেশে বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এসময় জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১ দলীয় জোটের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া তার বক্তব্যেয় বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিকে চিরতরে এ দেশ থেকে বন্ধ করার জন্য আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের বিজয়ী করুন। যাতে আগামী নির্বাচনে ১১দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়ে জনগণকে দেওয়া প্রতিটি ওয়াদা পূরণ করতে পারে। এ জন্য সকলের দোয়া ও সমর্থন চান।